বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমনন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সর্বশেষ নিউজ আপডেট একসাথে::
শোক বইতে স্বাক্ষর:
খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খোলা
শোক বইতে প্রথম স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত।
অন্যান্য দলের শোক:
জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক বিবৃতিতে গণতান্ত্রিক আন্দোলনের কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন ।
খেলা স্থগিত:
আজকের নির্ধারিত বিপিএলের সকল ম্যাচ স্থগিত করা হয়েছে ।
বিশ্ব নেতাদের শোক:
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানগণ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
জানাজা:
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার দুপুর ২ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজা ইমামতি করবেন ।
বিএনপির কর্মসূচি:
৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি । দলের জরুরি স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রীয় শোক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল জানাজার দিনে সাধারণ ছুটি ঘোষণা করেছেন ।
ইন্তেকাল:
কিংবদন্তি নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর ।