সংবাদ বিজ্ঞপ্তি:
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্র মাহবীর মান্নান চৌধুরী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। গত বছর ইসলামিক এডুকেশন সোসাইটি, ঢাকা কর্তৃক আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেনীর একজন শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
মাহবীর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কানিকিয়ারি (চৌধুরী বাড়ী) গ্রামের মঞ্জুরুল আজিজ চৌধুরী ও মোছাঃ শিপা আক্তারের জ্যেষ্ঠ পুত্র। মাহবীরের বাবা একজন বেসরকারী উর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা এবং মা একজন গৃহিনী। তিন ভাইয়ের মধ্যে মাহবীর সবার বড়।
মাহবীরের দাদা প্রয়াত আব্দুল মান্নান চৌধুরী কুলাউড়া উপজেলার একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও মানুষ গড়ার কারিগর ছিলেন। সততা, নিষ্ঠা ও ছাত্রদের প্রতি মমতার কারণে তাঁর বিশেষ সুখ্যাতি ছিলো। কর্মজীবনে তিনি বরমচাল উচ্চ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। শেষ সময়ে ব্যক্তিগত উদ্যোগে শত শত শিক্ষার্থীকে আলোর পথ দেখানোর চেষ্টা করেছেন।
উল্লেখ্য, চতুর্থ ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় সিলেট অঞ্চল থেকে মোট ৪৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে মাত্র তিন জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।
মাহবীর বড় হয়ে তার দাদা আব্দুল মান্নান চৌধুরীর মত একজন সৎ, নির্ভীক ও পরোপকারী মানুষ হতে চায়। সে তার ছোট দুই ভাই মারজুক ও মিহরানকে বাবা মায়ের স্বপ্ন পূরণে সহায়তা করতে চায়।